পঞ্চগড়ে প্রীতি ব্যাডমিন্টনে জয়ী বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদর উপজেলার মীরগড় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গতকাল সোমবার প্রীতি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজিবি জয়ী হয়েছে।

গতকাল বিকেলে মীরগড় সীমান্তের ৪২২ নম্বর মেইন পিলারের অধীন ১২ নম্বর সাব-পিলার এলাকায় এ খেলা হয়। খেলায় বিজিবি ২-১ সেটে বিএসএফকে পরাজিত করেছে।

বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা জানান, জয়-পরাজয় বড় কথা নয়। মূলত সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই খেলা আয়োজন করা হয়েছে।

বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক, ভারতের কিষানগঞ্জ সেক্টরের বিএসএফের ডিআইজি এ এস পানওয়ার, কিষানগঞ্জ সেক্টরের ১০৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণ কুমার, স্টাফ অফিসার ভুপেন্দ্র সিং, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।