পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের খেলায় সদর উপজেলার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে তেঁতুলিয়া উপজেলার মুনিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা বিভাগে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোদা উপজেলার মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।