পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে। বিকেলে পঞ্চগড়ে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বালিকা ফুটবলে দেবীগঞ্জের শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আটোয়ারীর ডাঙ্গীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে ওঠে। বালক শাখায় দেবীগঞ্জের শালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে আটোয়ারী উপজেলার বড়সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আজ শনিবার শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল সদর উপজেলার ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় ও সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সেমিফাইনালে লড়বে। একই দিনে তেঁতুলিয়ার মুনিগছ প্রাথমিক বিদ্যালয়ের বালকেরা বোদার মহিষবাথান প্রাথমিক বিদ্যালয় এবং তেঁতুলিয়ার খানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা বোদার জামুরিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে।