পঞ্চগড়ে বজ্রপাতে ছাত্রসহ নিহত ৪, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে এক কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দিন সদর ও তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া উপজেলা শহরের কলেজপাড়ার দুলাল হাসেনের ছেলে ভজনপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বাবু হোসেন (২০), ভেলুপাড়া গ্রামের আজিজুল ইসলাম (৫০), তরিকুল ইসলাম ও শান্তিজোত এলাকার শাহিনুর ইসলাম (৩৫)।
বজ্রপাতে আহত ১০ জন হলেন সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের রাজু (১৩), মাধইপাড়ার কমলা (৪০), বানিয়াপাড়ার সফিকুল ইসলাম (৩০), ডাঙ্গাপাড়ার শারমিন আকতার (৩০) ও তাঁর ছেলে সোহাগ (৯), জগদলের জাহিদুল ইসলাম (২৬), হাড়িভাসার হাকুন (৩০), মনোহরদীঘির মোস্তাফিজুর রহমান (৩৫), দলুয়ার তরিকুল ইসলাম (৩০) ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নীজবাড়ি গ্রামের আকবর আলী (২৫)। তাঁদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাবু বাড়ির পাশে ভজনপুর বেগম খালেদা জিয়া উচ্চবিদ্যালয়ের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় আজিজুল ইসলাম ভেলুপাড়া এলাকার পাথরকোয়ারিতে এবং শাহিনুর বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড এম আসাদুজ্জামান বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম মাহবুব উল আলম বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।