পঞ্চগড়ে বন বিভাগের দখলে থাকা জমি উদ্ধারের দাবি
বন বিভাগের দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে গতকাল বুধবার পঞ্চগড় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়েছে। পঞ্চগড় উন্নয়ন কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুর ১২টার দিকে জেলা মিলনায়তন থেকে মিছিল বের করা হয়। এতে শতাধিক জমির মালিক অংশ নেন। দুপুর সাড়ে ১২টার তাঁরা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি পেশ করেন। এতে তাঁরা ফরেস্ট সেটেলমেন্ট আদালতের রায় বাস্তবায়ন, জমির ভোগদখল নিশ্চিত করা, খাজনা নিয়ে নামজারি করা ও বন বিভাগের নামে রেকর্ড বাতিল করার দাবি করেন। জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিন সঞ্চারকলিপি গ্রহণ করে বলেন, সঞ্চারকলিপিটি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সঞ্চারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৯৬২ সালে সরকার জেলার সদর, তেঁতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ উপজেলার পাঁচ হাজার ২০৬ একর জমি মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে বন বিভাগকে ১০০ বছরের জন্য দিয়ে দেওয়া বিষয়ে গেজেট প্রকাশ করে। জমির মালিকদের সঙ্গে প্রতারণা করে এই গেজেট প্রকাশ করা হয়েছে। এ নিয়ে বন বিভাগ ও মালিকদের মধ্যে বিরোধ চলছে। সমস্যা সমাধানে জন্য বন মন্ত্রণালয় ১৯৯৯ সালে ফরেস্ট সেটেলমেন্ট আদালত স্থাপন করে। তৎকালীন জেলা প্রশাসককে সেটেলমেন্ট অফিসার হিসেবে ক্ষমতা দেওয়া হয়। ২০০০ সালে শুনানি শেষে ফরেস্ট সেটেলমেন্ট অফিসার তাঁর রায়ে বলেন, জমিগুলো মালিকদের ফেরত দেওয়া যেতে পারে। কিন্তু মন্ত্রণালয় ১২ বছরেও রায় বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবীর জানান, গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার ১৯৬২ সালে এসব জমি বন বিভাগকে দেয়। তবে জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সেটেলমেন্ট আদালত ২০০০ সালে একতরফা রায় দিয়েছেন। এখন নতুন করে ফরেস্ট সেটেলমেন্ট আদালত হয়েছে। জমির মালিকেরা এখানে আবেদন করতে পারেন।