পঞ্চগড়ে বন্ধুসভার কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা গতকাল শনিবার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৫৮ জন দুস্থ ও অসহায় দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে। ভাষাসৈনিক মরহুম মোহাম্মদ সুলতান ও তাঁর স্ত্রী নুরজাহান সুলতানার পক্ষে তাঁদের স্বজনেরা প্রথম আলো পঞ্চগড় বন্ধুসভাকে এসব কম্বল দিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাঘই পানিমাছপুকুরী উচ্চবিদ্যালয় মাঠে হাফিজাবাদ ইউনিয়নের পাঁচ গ্রামের ওই ব্যক্তিদের হাতে একটি করে কম্বল তুলে দেন প্রধান শিক্ষক এ কে এম রোকশানুল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মুছা কলিমুল্লাহ, থিয়েটার স্কুল কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার। এ সময় বন্ধুসভার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মখলেছুর রহমান ও প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের বাড়ি জেলার বোদা উপজেলার মাঝগ্রামে।