প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে বাল্যবিবাহের প্রবণতা দিন দিন বাড়ছে। জেলার তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে ২০১২ সালে এক হাজার ৩৭২ জনের বাল্যবিবাহ হলেও ২০১৩ সালে তা বেড়ে এক হাজার ৫৮৭ জনে দাঁড়িয়েছে।
গতকাল মঙ্গলবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ‘মা ও শিশু স্বাস্থ্য’বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এ রহমান মুকুলের সভাপতিত্বে সভায়জেবা আফরোজা, গোলাম আজম নূর প্রমূখ বক্তব্য দেন।