পঞ্চগড়ে ভূমিকম্প সচেতনতায় মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ভূমিকম্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই মহড়া হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। মহড়ায় ভূমিকম্পের সময় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস ও বাসভবনে থেকে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তা প্রদর্শন করা হয়। মহড়া পরিচালনা করেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস পরিদর্শক আবদুল মালেক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ কে এম মোর্শেদ প্রমুখ।