প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নীরবতা আর নয়, আসুন, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ স্লোগান নিয়ে নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযানের অংশ হিসেবে কয়েকটি বেসরকারি সংস্থা গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে মানববন্ধন করেছে। সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুকসানা মমতাজ, সহকারী কমিশনার ইলিয়াস মেহেদি বক্তব্য দেন। ব্র্যাক, পরস্পর, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আরডিআরএস বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার কর্মীরা এতে অংশ নেন।