পঞ্চগড়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রাক্প্রাথমিক শিক্ষাবিষয়ক এক সেমিনার গতকাল রোববার পঞ্চগড় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পল্লী সাহিত্য সংস্থা ও গণস্বাক্ষরতা অভিযান যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আজম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা। সেমিনারে মূল বিষয় তুলে ধরেন প্রধান গবেষক সমীর রঞ্জন নাথ। পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশীদ স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক আফরোজা বেগম।