পঞ্চগড়ের সেরা ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ পাস এবং ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় এবার পঞ্চগড় জেলায় প্রথম হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গতবারের প্রথম স্থান অধিকারী পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় এবার দ্বিতীয় স্থানে রয়েছে। এই বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চবিদ্যালয়ের ২১ জন, চতুর্থ দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯, পঞ্চম ময়দানদীঘি বিএল উচ্চবিদ্যালয়ের ১৯ জন, ষষ্ঠ বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ১৯ জন, সপ্তম বোদা পাইলট উচ্চবিদ্যালয়ের ২৭, অষ্টম পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের নয়জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে।