পঞ্চগেড় বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণির পাঁচজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে গতকাল বুধবার দুপুরে নগদ দুই হাজার টাকা ও একটি করে স্কুলব্যাগ দেওয়া হয়। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আজিজ শিক্ষার্থীদের হাতে তা তুলে দেন। পঞ্চগড় প্রতিনিধি