পঞ্চগড় এক ঘণ্টা ধূমপানমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পৌর এলাকাকে গতকাল শনিবার এক ঘণ্টা ধূমপানমুক্ত রাখার কর্মসূচি সফল হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোটা শহর ছিল ধূমপানমুক্ত। এ সময় কাউকে ধূমপান করতে দেখা যায়নি। দোকানগুলোতে পান, বিড়ি-সিগারেট কেনাবেচা হয়নি। বিশ্ব পরিবেশ দিবসে ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে এবং ধূমপান আইন সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসন এই কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিকে সফল করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে পাঁচটি উপকমিটি গঠন করা হয়। গতকাল উপকমিটির সদস্যরা এবং কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণে ছিলেন। ব্যতিক্রমী এ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।‘জীববৈচিত্র্যপূর্ণ একটি পৃথিবীই আমাদের স্বপ্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিনা মূল্যে গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।