পঞ্চগড় ও পশ্চিমবঙ্গে অনশন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ের পুঁটিমারী ছিটমহলবাসীর গণ-অনশন অব্যাহত রয়েছে। অনশনের সপ্তম দিনে গতকাল শনিবার পাঁচজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। অনশন কর্মসূচি শুরু হওয়ার পর এ নিয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন।এদিকে একই দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরেও আমরণ অনশন চলছে।