পঞ্চগড় ও সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গতকাল বুধবার দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বেলা দুইটার দিকে পঞ্চগড় শহরের জগদল হাসান ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল রাজুকে ধাক্কা দেয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।মঙ্গলবার সাড়ে তিনটার দিকে চৌমুহনী বাজারের কাছে শহিদুল ইসলাম বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে। শহিদুল ইসলাম সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের একজন বেসামরিক কর্মচারী (ইউএসএম)।