পঞ্চগড় ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

ক্রিকেট লিগে পঞ্চগড় ক্রিকেট একাডেমি পঞ্চগড় কেজি ইলেভেনকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা ওই ক্রিকেট লিগের আয়োজন করে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের মধ্যে ৩৬ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে পঞ্চগড় কেজি ইলেভেন। জবাবে পঞ্চগড় ক্রিকেট একাডেমি ২২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
৫৫ রান করে বিজয়ী দলের মোস্তাফিজুর রহমান ম্যাচসেরা এবং ১৬ উইকেট নিয়ে বিজয়ী দলের আপেল মাহমুদ লিগসেরা খেলোয়াড় নির্বাচিত হন। লিগে ১৬টি দল অংশ নেয়।
খেলা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, সহসভাপতি আবু তোয়াবুর রহমান, মির্জা নাজমুল ইসলাম, লিগের আহ্বায়ক রাজীব হাসান প্রমুখ।