পঞ্চগড় চিনিকলের কাছে বকেয়ার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় চিনিকলের কাছে পাওনা বিপুল পরিমাণ বকেয়া আদায়ে চিনিকলের প্রধান ফটকের সামনে আখচািষরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন৷ জেলা আখচাষি সমিতি গত সোমবার এ সমাবেশ করে৷ পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেয় তারা৷
চিনিকলের প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আখচাষি সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা আখচািষ সমিতির সভাপতি আবদুল আজিজ, আখচািষ মো. আমানুল্লাহ প্রমুখ৷ পরে আখচািষদের পাওনা পরিশোধ, আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দািবতে মিলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়৷
জেলা আখচাষি সমিতির সভাপতি আবদুল আজিজ বলেন, কারখানার কাছে এ জেলার আখচাষিদের প্রায় সাড়ে সাত কোটি টাকা বকেয়া রয়েছে৷ এ বকেয়া পরিশোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন শুরু হবে৷
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷