পঞ্চগড় জেলা উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের সম্মেলনের স্লোগান ছিল ‘বাংলার মেঠো সুর শত লোকগান, মুক্তির মিছিলে শক্তি অফুরান’।
গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিভাগের সম্পাদক মিজানুর রহমান, সদস্য রেজাউর রহমান। পরে একাডেমি মিলনায়তনে জেলা সংসদের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।