পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে পরিবহন ধর্মঘট আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতিসহ নয়টি পরিবহন সংগঠন পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের ডাক দিয়েছে।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে কুলি শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধসহ সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে প্রশাসনে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু প্রশাসন সংকট নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। সংকট নিরসনে ডাকা বৈঠক ব্যর্থ হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।