প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খননযন্ত্র (ড্রেজার) দিয়ে পাথর তোলা বন্ধের দাবিতে পাথরশ্রমিকেরা গতকাল সোমবার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে। মহাসড়ক অবরোধের ফলে উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টায় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার সড়কজুড়ে ১০টির বেশি স্থানে শ্রমিকেরা রাস্তায় বিদ্যুতের খুঁটি, গাছের গুঁড়ি ফেলে যানবাহন আটকে দেয়। পাথরশ্রমিকদের অভিযোগ অপরিকল্পিতভাবে এবং ড্রেজার দিয়ে পাথর তোলায় দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে।