পঞ্চগড় শিশু পরিবারের ছয় শিক্ষার্থী বহিষ্কার সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি শিশু পরিবারের ছয় শিক্ষার্থীকে গতকাল রোববার বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদে অন্য শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।জানা গেছে, মো. জিল্লুর, সোহাগ, তানিন, রেজাউল, আরিফ ও সোহেল নামে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্তৃপক্ষের আদেশ পেয়ে ওই ছয় শিক্ষার্থী বিকেলে শিশু পরিবার ত্যাগ করে। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শিশু পরিবারের অন্য ৭৪ শিক্ষার্থীর সবাই ট্রাঙ্ক, ব্যাগ-বস্তাসহ মালামাল নিয়ে শিশু পরিবারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে আবারও শিশু পরিবারের ভেতরে নিয়ে যায়।বাসি-পচা খাবার পরিবেশন, খাওয়ার মান খারাপ ও নির্যাতনসহ পরিবারের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গত ২১ এপ্রিল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিশু পরিবারের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. মাসুম আলী প্রথম আলোকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই ছয় শিশুকে বহিষ্কার করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রাতে জরুরি সভার কথা রয়েছে।