পঞ্চগড় সীমান্তে নদী থেকে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দুটি সীমান্ত নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে পঞ্চগড় সদর থানার অমরখানা ইউনিয়নের ঈদগা ময়দানের পাশে করতোয়া নদী থেকে একজনের এবং একই ইউনিয়নের চেকরমারী এলাকায় চাওয়াই নদী থেকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরে বেওয়ারিশ হিসেবে স্থানীয় শ্মশানে লাশ দুটি পোড়ানো হয়।এলাকার মানুষ ও পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে তাঁদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। দুজনের বাড়িই ভারতে। নদী দুটি ভারত থেকে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।পঞ্চগড় থানার ওসি হুমায়ুন কবীর দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের দুজনের বাড়ি ভারতে। হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।