পঞ্চগড় ‘এক ঘণ্টা স্তব্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন বা যাত্রী চলাচলের সুবিধা চালুর দাবিতে পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টার ব্যতিক্রমী মানববন্ধন ও গণকর্মবিরতি পালিত হয়েছে। পঞ্চগড় নাগরিক কমিটির ডাকে এই কর্মসূচি পালিত হয়।বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আগেই সর্বস্তরের মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে যায়। পঞ্চগড় বিসিক শিল্পনগর থেকে বাংলাবান্ধা পর্যন্ত ৬০ কিলোমিটারজুড়ে এই মানববন্ধনে সর্বস্তরের লক্ষাধিক নারী-পুরুষ অংশ নেয়।কর্মসূচিতে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মোজাহার হোসেন, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। ঘড়ির কাঁটায় ঠিক ১১টায় আয়োজকেরা মাইকে সাইরেন বাজান। সাইরেনের শব্দ শুনে যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে যায়। রিকশা, সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক, অটোরিকশা দাঁড়িয়ে যায়। শহরের সব দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়।পঞ্চগড় নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান জানান, ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় স্থলবন্দর চালু হয়। উদ্বোধনের পর ক্ষুদ্র পরিসরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।এরপর গত বছরের ২২ জানুয়ারি নেপালের পাশাপাশি ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি যৌথভাবে ভারতের ফুলবাড়ীতে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব মুখার্জি ও মতিয়া চৌধুরী তিন মাসের মধ্যে এই স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু করার আশ্বাস দেন। কিন্তু সোয়া বছরেও তা চালু হয়নি।বাংলাবান্ধায় ইমিগ্রেশনসহ পূর্ণাঙ্গ স্থলবন্দরের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে পৃথকভাবে পঞ্চগড় নাগরিক কমিটি সঞ্চারকলিপি দিয়েছে। সঞ্চারকলিপি ই-মেইলের মাধ্যমে এবং জরুরি ডাকে পাঠানো হয়েছে।