পঞ্চগড়ে আ.লীগের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, সিভিল সার্জনের কার্যালয়ে ভাঙচুরের সময় সাংসদ মো. মজাহারুল হক প্রধান গুরুতর অসুস্থ ছিলেন এবং সব ধরনের দাপ্তরিক কাজকর্ম ও শারীরিক পরিশ্রম থেকে বিরত ছিলেন। তাই সাংসদকে জড়িয়ে সংবাদ পরিবেশন করায় সাংসদ ও তাঁর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগত কারণে প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের।গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের ভাঙচুর!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।