প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলার অভিযোগে আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ে গতকাল সোমবার সকালে মানহানির মামলা হয়েছে। শুনানি শেষে আদালত কাল বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাধারণ সম্পাদক ইউনুস সেখ পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিমের আদালত-১-এ মামলাটি করেন। মামলার আরজিতে বলা হয়, গত ২১ মে জাতীয় প্রেসক্লাবে এক সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেন। প্রমাণ ছাড়াই আসামির অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর উক্তির কারণে বাদীর, বাদীর দলের এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপক মান-সম্মানের হানি ও ক্ষতি হয়েছে।