পঞ্চগড়ে আকস্মিক বন্যা, দুই হাজার পরিবার পানিবন্দী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পঞ্চগড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পঞ্চগড় পৌর এলাকার রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, নিমনগর, পৌরখালপাড়া এলাকার দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকায় ফসলের খেত তলিয়ে গেছে।জেলা প্রশাসক গতকাল সোমবার দুপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী এসব মানুষের জন্য ত্রাণ চেয়ে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকে ফ্যাক্স পাঠিয়েছেন।পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম জানান, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পৌর এলাকার দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জরুরি সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।