প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও মিয়ানমারের ছয়জন নাগরিকের সাজার মেয়াদ শেষ হলেও প্রশাসনিক জটিলতার কারণে তাঁরা দেশে ফিরে যেতে পারছেন না। বর্তমানে তাঁরা পঞ্চগড় জেলা কারাগারে বন্দী। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাঁদের আটক করে থানায় মামলা করে। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।কারাগার সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বিষ্ণু বর্মণের স্ত্রী পালকু রানীর সাজার মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালের ১০ জানুয়ারি। ভারতের জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার ঘুমটি সরকারপাড়া গ্রামের রাজন রায় ছেলে সুমন রায় ও ভাতিজা মানিক রায়ের সাজার মেয়াদ শেষ হয়েছে ৩০ নভেম্বর। মিয়ানমারের নাগরিক দুই ভাই জাফর আহমেদ ও ফজল আহমেদের সাজার মেয়াদ ১ জুলাই শেষ হয়েছে। কিন্তু এঁরা কেউ দেশে ফিরে যেতে পারছেন না। নাসিরউদ্দিন প্রধান বলেন, বিষয়টি আইজিকে (প্রিজন) জানানো হয়েছে।