পঞ্চগড়ে এক নারীর মৃত্যু নিয়ে রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার সিপাইপাড়া গ্রামের একটি খেত থেকে গতকাল শনিবার দুপুরে হাসিনা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসিনা বেগম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি গ্রামের রমজান আলীর স্ত্রী।পুলিশ জানায়, গ্রামের মাঠের মধ্যে ওই নারীর লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। হাসিনার স্বামী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর লাশ শনাক্ত করেন। তাঁর নাকে মুখে রক্তের দাগ রয়েছে। তাঁর মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ।রমজান আলী বলেন, বাপের বাড়ি আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামে যাওয়ার কথা বলে হাসিনা বেগম (৪৫) গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন।