পঞ্চগড়ে একজনের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ব্যাংকের চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও চেকের দ্বিগুণ ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন অর রশিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি সদর উপজেলার বড়ভিটা কামাতপাড়া গ্রামের বাসিন্দা। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, মোহাম্মদ আলী ব্যবসা করার কথা বলে পঞ্চগড় পৌর এলাকার মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে দুটি চেক দেন। নির্ধারিত সময়ে আবদুল কাদের ব্যাংকে চেক জমা দেন। কিন্তু ব্যাংকে সমপরিমাণ অর্থ না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়। এ ব্যাপারে গত বছরের ১২ সেপ্টেম্বর আবদুল কাদের বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।