পঞ্চগড়ে এনএনপির কর্মচারীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) কর্মকর্তা-কর্মচারীরা পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল রোববার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন। এনএনপি চালু রাখা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত না করার দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।সকালে এনএনপির নাজিরপাড়া কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় বোদার ইউএনও সাইফুল ইসলাম সেখানে গেলে পুষ্টিকর্মীরা তাঁকে ওই স্মারকলিপি দেন। ইউএনও তাঁদের দাবিগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।