পঞ্চগড়ে কাঁঠালের বাজার জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এ বছর কাঁঠালের ফলন হয়েছে বেশ। তাই এখানে কাঁঠালের ব্যবসা জমে উঠেছে। শহরে কাঁঠালের কয়েকটি অস্থায়ী বাজারও গড়ে উঠেছে। আকারভেদে ১০০ কাঁঠাল বাজারে দুই থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা গেছে, শহরের রৌশনাবাগ এলাকায় পঞ্চগড়-হাঁড়িভাসা সড়কের পাশে গড়ে উঠেছে কাঁঠালের অস্থায়ী বাজার। বিভিন্ন এলাকা থেকে রিকশা-ভ্যানে করে বিক্রির জন্য অনেকে কাঁঠাল নিয়ে এসেছেন। জেলার সদর, আটোয়ারী, বোদা, ময়দানদীঘি ও দেবীগঞ্জ এলাকায় উ ৎ পাদিত কাঁঠাল জেলার বিভিন্ন অস্থায়ী বাজারে বিক্রি হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে কাঁঠালের আড়তও গড়ে উঠেছে। আড়ত থেকে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা কাঁঠাল কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। অনেকেই গ্রামে গ্রামে ঘুরে কাঁঠাল কিনে এনে একেকটি পাঁচ থেকে ১০ টাকা লাভে এসব আড়তে বিক্রি করছেন।শহরের রৌশনাবাগ কাঁঠালের আড়তদার সামসুজ্জামান বলেন, প্রতিদিন ৮-১০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। এখানে কাঁঠাল কিনতে আসা কুমিল্লার লাকসামের সোহাগ জানান, তিনি প্রতি শ কাঁঠাল ২০০০ থেকে ৪০০০ টাকায় কিনেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক আলীমুজ্জামান বলেন, জেলার কাঁঠালসংক্রান্ত কোনো পরিসংখ্যান তাঁদের কাছে নেই।