পঞ্চগড়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে রাজশাহী ও রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সহযোগিতায় পঞ্চগড় জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মিয়া আবদুল্লাহ মামুন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার আহমদ ছাফাসহ ১৬টি জেলার জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন। সকালে বিভাগীয় কমিশনের জাতীয় পতাকা ও জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার। প্রতিযোগিতায় দুটি বিভাগে ৪৩টি ইভেন্টে ৫২০ জন প্রতিযোগী অংশ নেয়।