পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর নাম লিলি বেগম (৪০)। স্বামীর নাম আমিনুল ইসলাম। বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউপির বালাপাড়া গ্রামে।গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠিয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছেন, হূদেরাগে তিনি মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গৃহবধূ লিলি বেগমের সঙ্গে দেবর সেরাজুল ও দেবরের স্ত্রী রাহেনার পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দেবর সেরাজুল লিলি বেগমকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে নিয়ে পানিতে চুবায়। এতে লিলি বেগম অসুস্থ হয়ে পড়েন। পরদিন বিচার-সালিস হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সোমবার সন্ধ্যায় লিলি বেগম মারা যান।