পঞ্চগড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘির পাড়ে গতকাল শনিবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অমরখানা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার সাদাতের তত্ত্বাবধানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন আহাম্মদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।