পঞ্চগড়ে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দুই দিন ধরে চলা চিকিৎসকদের ধর্মঘট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) প্রত্যাহার করে নিয়েছে। গত শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকের পর বিএমএ ধর্মঘট প্রত্যাহার করে। বিএমএ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় গতকাল রোববার সকাল থেকে পঞ্চগড়ের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে পঞ্চগড় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক আখতার জাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএমএ ১৮ জুন থেকে এ ধর্মঘট আহ্বান করে। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।