পঞ্চগড়ে জাগপার অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা ওই দলে যোগদান করেন।
ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন। পরে জেলা বিএনপির উপদেষ্টা মো. জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ জাগপার নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করেন।
জাগপার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের জেলা পর্যায়ে যোগ্য নেত্বত্বের অভাব রয়েছে।
এ কারণে শহর যুব জাগাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জাগপার ছাত্র সংগঠনের জেলা শাখার সদস্য ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম আলীসহ ৫৫ জন নেতা-কর্মী আনুুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।