পঞ্চগড়ে জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম (১১ জ্যেষ্ঠ ১৩০৬—১২ ভাদ্র ১৩৮৩), প্রতিকৃতি: মাসুক হেলাল
কাজী নজরুল ইসলাম (১১ জ্যেষ্ঠ ১৩০৬—১২ ভাদ্র ১৩৮৩), প্রতিকৃতি: মাসুক হেলাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় নজরুল সম্মেলন। জেলার কয়েকটি ভেন্যুতে কবি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী, কর্মশালা, সংগীত, আবৃত্তি, প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জেলায় নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের লক্ষ্যে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সংগীত প্রশিক্ষণ।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান। শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনের এই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন নজরুলসংগীতশিল্পী এম এ মান্নান ও সেলিনা হোসেন।

জেলার ৫ উপজেলার ৫০ জন সংগীত শিক্ষক এ কোর্সে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছে জাতীয় নজরুল সম্মেলন।

নানা আয়োজনের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি আসাদ মান্নান, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি সাবিনা ইয়াসমিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক ভুঞা প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলাদেশের বিখ্যাত সংগীত, আবৃত্তি ও নৃত্যশিল্পীরা তাঁদের প্রযোজনা পরিবেশন করবেন। ২৮ সেপ্টেম্বর রাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নজরুল সম্মেলন শেষ হবে।