পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রেজিয়া খাতুন (৪৪) নামে এক পাথরশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রেজিয়া খাতুন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় পাথর ভাঙার কাজ করতেন। তাঁর বাড়ি পঞ্চগড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেজিয়া পাথর ভাঙার কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। নয়মাইল এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন রেজিয়াকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক এবং চালককে আটক করা
যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।