পঞ্চগড়ে ডিসির কাছে শিক্ষক ফোরামের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ কিছু সদস্য কথায় কথায় প্রধান শিক্ষকদের সাময়িক বরখাস্ত, বরখাস্তের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রািনর প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে সদর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরাম। পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) অমল কৃষ্ণ মণ্ডলের কাছে গতকাল মঙ্গলবার দুপুরে ফোরাম ওই স্মারকলিপি দেয়।
স্মারকলিপি দেওয়ার সময় ফোরামের সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আবদুল মতিনসহ সদর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ কিছু সদস্য বেআইনিভাবে প্রতিষ্ঠানপ্রধানকে অকারণে কারণ দর্শানো ও সাময়িকভাবে বরখাস্ত করছেন। তাঁরা চূড়ান্তভাবে বরখাস্ত করারও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে পঞ্চগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, সদর উপজেলার নতুন চাকলাহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান সরকার ও ভাটা পুকুির বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোনো কোনো প্রধান শিক্ষকের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। আবার কোনো কোনো প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রািন করার হুমকিও দেওয়া হচ্ছে। যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার মূলে রয়েছে নিয়োগ ও নিয়োগ বাণিজ্য।
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে ডিসি অমল কৃষ্ণ মণ্ডল বলেন, বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।