পঞ্চগড়ে দফায় দফায় ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা ৫৩ মিনিট ২১ সেকেন্ডে এ ভূমিকম্প শুরু হয়। দু-তিন দফায় এ ভূকম্পন প্রতিবার তিন থেকে চার সেকেন্ড করে স্থায়ী ছিল। এ সময় ঘরের মেঝে, আসবাব ও অন্যান্য জিনিসপত্র কেঁপে ওঠে এবং পুকুরের পানিতে আলোড়ন হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।