পঞ্চগড়ে দুই ভ্যানচালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের দলুয়া শ্মশানঘাট এলাকা থেকে হানিফ (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে। হানিফের বাড়ি বোদা পৌরসভার কুড়ালীপাড়া গ্রামে।হানিফের ছেলে আইবুল হক জানান, তাঁর বাবা বুধবার রাতে ভ্যান নিয়ে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি। পুলিশ জানায়, লাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।এদিকে বুধবার সকালে বোদার বনগ্রাম ইউনিয়নের বোয়ালমারীতে বাঁশবাগানের পাশে একজন ভ্যানচালকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম রশিদুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি উপজেলার ইসলামপুর গ্রামে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের সাহেব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানায়, শার্ট দিয়ে হাত বাঁধা এবং গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় রশিদুলের লাশ পাওয়া গেছে।