পঞ্চগড়ে দেয়াল ভেঙে নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও ধেমশিমারীতে কাজী ফার্মসের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে মফিজউদ্দিন (২৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক দীপুকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ধেমশিমারী কাজী ফার্মস ইউনিটের অফিস ভবনের দ্বিতীয় তলার কাজ চলছিল। প্রকৌশলী মিজানুর রহমানের নির্দেশনায় রাত নয়টার দিকে মফিজউদ্দিন ও দীপু কাজ করছিলেন। একপর্যায়ে দ্বিতীয় তলার দেয়াল ভেঙে দুজনই নিচে পড়ে যান। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মফিজউদ্দিন মারা যান। মফিজউদ্দিন তেঁতুলিয়া উপজেলার শিলাইকুঠি সদ্দারপাড়া বালাবাড়ি গ্রামের কানু মোহাম্মদের ছেলে। প্রকৌশলী মিজানুর রহমান জানান, দুষ্টুমি করার সময় মফিজউদ্দিন পা পিছলে পড়ে যান, তাঁকে আটকাতে গিয়ে পড়ে যান দীপু।