পঞ্চগড়ে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণ ও সহযোগিতার দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী এ এম জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন মো. ফারুক হোসেন (২০) ও মো. হারুন (১৯)। তাঁদের বাড়ি যথাক্রমে পঞ্চগড়ের বোদা উপজেলার গেঁদেরগুড়ি ও খুটাখালি গ্রামে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২২ মার্চ সন্ধ্যায় একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে ফারুক হোসেন ধর্ষণ করেন। এ সময় হারুন তাঁকে সহযোগিতা করেন। এ ঘটনায় পরদিন বোদা থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেন।কিশোরীর বাবা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’