পঞ্চগড়ে নারী ভোটারের উপস্থিতি কম
পঞ্চগড়ের দুটি আসনের ২২৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল কম। নারী ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে।
পঞ্চগড়-১ আসনের পঞ্চগড় শহরের ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে বেলা দুইটা পর্যন্ত তিন হাজার ৬৬১ জন নারী ভোটারের মধ্যে ১৫২ জন ভোট দিয়েছেন। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি নারী বুথে ৮৩০ জন নারী ভোটারের মধ্যে বেলা আড়াইটা পর্যন্ত মাত্র ৩০ জন ভোট দিয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মতিন জানান, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কম।
পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে পুরুষ ভোটকেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত তিন হাজার ৬৯৯ জন ভোটারের মধ্যে ৪৬৬ জন ভোট দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, অনেকেই দলবেঁধে রিকশা-ভ্যানে করে ভোটকেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন। কিন্তু তাঁরা নিজেরাও ভোট দেননি বলে জানান।