পঞ্চগড়ে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদে লড়ে হেরে যাওয়া প্রার্থী আব্বাস আলীর লোকজন গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে এসে কক্ষগুলো খুলতে বাধা দেন এবং একপর্যায়ে প্রধান শিক্ষককে মারধর করেন। আব্বাস আলী অভিযোগ অস্বীকার করেছেন।শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল বিদ্যালয়ে গেলে আব্বাসের নির্বাচনী প্রচারের সহযোগী ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আজিজুল হক লোকজন নিয়ে শ্রেণীকক্ষগুলো খুলতে বাধা দেন। তাঁরা বলেন, বিদ্যালয় খোলার দায়িত্ব খণ্ডকালীন শিক্ষক ও পিয়ন রাইসুল ইসলামের। তিনি না আসায় তাঁরা বিদ্যালয় খুলতে দেবেন না। আজিজুল হক ও তাঁর লোকজন অভিযোগ করেন, সোমবারের নির্বাচনে ইউপি সদস্যপদে নির্বাচিত আবদুল লতিফের হয়ে রাইসুল কাজ করেছেন। এ জন্য বিদ্যালয়ে আসতে পারেননি। এই লতিফের কাছেই হেরে যান আব্বাস। নির্বাচনের একটি ভোটকেন্দ্র ছিল ওই বিদ্যালয়।শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য, বিদ্যালয়ে নির্বাচন হওয়ায় চাবি ছিল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল জব্বারের কাছে। তিনি চাবি নিয়ে বিদ্যালয়ের কক্ষগুলো খুলতে এলে আব্বাস আলী ও আজিজুলের লোকজন তাঁকে ধাওয়া করেন। এ সময় প্রধান শিক্ষক সামছুল আলম কক্ষগুলো খুলতে গেলে তাঁকে মারধর করেন আব্বাসের লোকজন। এতে তিনি অসুস্থ হয়ে বিদ্যালয়ের বারান্দায় পড়ে থাকেন। আব্বাস আলী বলেন, ‘বিদ্যালয় বন্ধের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। শিক্ষকেরা দেরি করে বিদ্যালয়ে আসায় লোকজন বিদ্যালয় খুলতে বাধা দিয়েছে।’প্রধান শিক্ষক সামছুল আলম বলেন, ‘সকালে সময়মতো বিদ্যালয় খুলতে গেলে ইউপি নির্বাচনে সদস্যপদে পরাজিত প্রার্থী আব্বাস আলীর সহযোগী আজিজুল ইসলাম তাঁর লোকজন নিয়ে আমাকে বাধা দেন। এ সময় তাঁরা আমাকে মারধর করেন।