পঞ্চগড়ে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীদের নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলার মুসলিমবাগ এলাকায় গত রোববার একটি পাটকলের শ্রমিকেরা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। জেম নামের ওই পাটকলের শ্রমিকদের অভিযোগ, কারখানার একজন কর্মকর্তা দুজন শ্রমিককে মারধর করেছেন। ওই কর্মকর্তাকে গ্রেপ্তার ও কর্মস্থলে শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন।