পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কামাত-কাজলদিঘি ইউনিয়নের ছবারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

তুতি ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা একই এলাকার হাসিবুল ইসলামের মেয়ে।

নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তুতি ও রহিমা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কামাত-কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহার আলী পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।