পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিনিধির বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার এই মামলা করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও বিবাদী করা হয়েছে।পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম মো. জাফরুল হাসান মামলাটি আমলে নিয়ে বিবাদীদের আগামী ১৫ নভেম্বর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।আরজিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের ভাঙচুর!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, বাদী আক্তার হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সিভিল সার্জনের কার্যালয়ে ভাঙচুর চালান। অথচ তিনি (আক্তার) ও সংগঠন দুটির কেউ ওই ঘটনায় জড়িত ছিলেন না। বাদী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সম্মানহানির উদ্দেশ্যেই ওই খবর প্রকাশ করা হয়।একই সংবাদের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামকে গত সোমবার আইনি নোটিশ পাঠিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। সাত দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সাংসদ বাদী হয়ে প্রথম আলোর সম্পাদক ও পঞ্চগড় প্রতিনিধির বিরুদ্ধে এক কোটি টাকার বেশি ক্ষতিপূরণের মামলা করবেন।