পঞ্চগড়ে প্রথম আলোর সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে পেশাগত কাজ শেষে বাড়িতে ফেরার পথে শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের করতোয়া ব্রিজের মাথায় তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক শহীদুল পেশাগত কাজে মোটরসাইকেলে চড়ে রাতে শহরের ধাক্কামারা এলাকার কাঞ্চনজঙ্গা পেট্রলপাম্পে যান। সেখান থেকে ফেরার পথে শহরের প্রবেশমুখ করতোয়া ব্রিজের সামনে বিপরীত থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও শহীদুল আহত হন। গতকাল মঙ্গলবার শহীদুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।