পঞ্চগড়ে ফারুক হত্যা মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা ফারুক হত্যা মামলায় দুই আসামিকে গত সোমবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন মো. লিটন ও মিজানুর রহমান ওরফে কসাই মঞ্জু।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, লিটন ও মঞ্জুকে গত রোববার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। সোমবার শুনানি শেষে বিচারক দীলিপ কুমার দেবনাথ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বলেন, লিটন ও মঞ্জুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।